Thursday, May 14, 2026

Entertainment : বলি স্পাই থ্রিলারে নয়া জুটি, এবার একফ্রেমে দীপিকা – ক্যাটরিনা

Date:

Share post:

‘পাঠান’ (Pathan)মুক্তি পাওয়ার পর থেকেই স্পাই থ্রিলারে আগ্রহ বেড়েছে বলিউডের (Bollywood)। ‘টাইগার’,’পাঠান’দের টক্কর দিতে এবার নয়া জুটি পেতে চলেছে ভারতীয় ছবির দর্শক। টিনসেল টাউনের অন্দরে খবর ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর (YRF Spy Universe) হাত ধরে এবার বলিউডের পর্দায় জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অর্থাৎ একফ্রেমে অন স্ক্রিন দুই আইএসআই এজেন্ট।

৭ দিনে প্রায় ৭০০ কোটির রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করেছে শাহরুখ খানের ছবি ‘ পাঠান’ (Pathan)। শুধু তাই নয় যশরাজ ব্যানারে (Yash Raj Films) তৈরি ‘ পাঠান’ যা এখনও পর্যন্ত প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করার রেকর্ড দখল করেছে। শুধু প্রযোজনা সংস্থাই নয়, অভিনেতার জীবনেও এটা কার্যত এক মাইলস্টোনে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারের শাহরুখ খান (Shahrukh Khan)যত সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে ‘ পাঠান’ প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় প্রায় ১০৬ কোটি টাকা।

একসঙ্গে কাজ করা নিয়ে দীপিকা বা ক্যাটরিনা সেভাবে মুখ না খুললেও, স্টুডিও পাড়ায় খবর ইতিমধ্যেই নাকি এই ছবির জন্য প্রয়োজনীয় ওয়ার্কশপ করানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে। ‘পাঠান’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ‘জোয়া’র অবতারে একটি বিশেষ পোস্ট দেন ভিকি ঘরণী। যদিও দীপিকা এখনও মজে ‘পাঠান’- এর কাজে।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...