Monday, June 1, 2026

কুন্তলের টাকা অর্পিতার ফ্ল্যাটে! আদালতে দাবি ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মধ্যে ছিল যুব নেতা কুন্তলের ‘কালেকশন’ করা অংশও। আদালতে এমনটাই দাবি করেছে ইডি। সেই সঙ্গে এজেন্ট মারফত  নেওয়া  ৩০ কোটি টাকা যে কুন্তল পেয়েছিলেন, ফরেন্সিক অডিট করিয়ে তার নথিও পেয়ে গিয়েছে তারা। যুব নেতা গোটা বিষয়টি যদিও জেরায় এড়িয়ে গিয়েছেন।

শুক্রবার যুব নেতার ১৪ দিনের ইডি হেফাজত শেষ হয়। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ডাক্তারি পরীক্ষা করাতে যাওয়ার সময়  কুন্তল বলেন তাপস মণ্ডলের সঙ্গে কোন কোন বিজেপি নেতার সম্পর্ক রয়েছে খুঁজে বের করুন। কিন্তু কে বা কারা তাই নিয়ে কোনও কিছু বলেননি। করিয়ে তার নথিও পেয়ে গিয়েছে তারা। যুব নেতা গোটা বিষয়টি যদিও জেরায় এড়িয়ে গিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য তুলে ধরে বলেছে, চাকরির বিনিময়ে প্রার্থী পিছু আট লক্ষ করে নিতেন অভিযুক্ত।
কুন্তলের আইনজীবীরা বলেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। নথি, পেন ড্রাইভ সহ বিভিন্ন সামগ্রী মিলেছে। কিন্তু টাকা উদ্ধার হয়নি। তাই পিএমএলএ অ্যাক্টে এই মামলা পড়ে না। আর জানুয়ারি মাসে ২০ ও ২১ তারিখ তল্লাশির পর আর তাঁর নিউটাউনের ফ্ল্যাটে যাননি তদন্তকারীরা। একইসঙ্গে কুন্তল ইডির কাছে স্বীকার করেছেন, তাপস মণ্ডলের কাছ থেকে ১৯ কোটি টাকা পেয়েছিলেন। যার মধ্যে এক কোটির কমিশন পান।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...