Wednesday, May 13, 2026

কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪ রাউন্ড কার্তু*জ! প্রশ্নের মুখে নিরাপত্তা  

Date:

Share post:

কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে ফের উদ্ধার কার্তু*জ। ঘটনায় এক যাত্রীকে (Passenger) আটক করেছে সিআইএসএফ (CISF)। তবে ওই যাত্রীর ব্যাগে কেন কার্তুজ ছিল, সেই কার্তুজ নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন সিআইএসএফ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ১৫ নাগাদ এয়ার এশিয়ার বেঙ্গালুরুগামী (Bengaluru) বিমান ধরার জন্য এক যাত্রী বিমানবন্দরে আসেন। ওই যাত্রীর হ্যান্ড ব্যাগ পরীক্ষার সময়ই তাতে ধাতব কিছুর উপস্থিতি ধরা পড়ে। এরপরই ব্যাগ খুলে তল্লাশি করতে গিয়ে চার রাউন্ড কার্তুজ নজরে আসে। তবে ওই কার্তুজ ব্যাগে কীভাবে এল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি ওই ব্যক্তি বিমানবন্দরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তবে পরে পুলিশি জেরার মুখে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি মাকে নিয়ে বেঙ্গালুরুতে যাচ্ছিলেন। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে কলকাতা বিমানবন্দরে একাধিক চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। গত বছর সেপ্টেম্বর মাসেই বিমানবন্দরে কার্তুজ নিয়ে ধরা পড়েছিলেন একজন। ছ’মাস কাটতে না কাটতেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

 

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...