Monday, April 27, 2026

এশিয়া কাপ পাকিস্তানেই ? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল

Date:

Share post:

এশিয়া কাপ কি পাকিস্তানেই হবে ?  নাকি পাকিস্তান থেকে সরে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে ? সিদ্ধান্ত নেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি বৈঠকে এশিয়া কাপের আয়োজক দেশ ঠিক করা হবে। সেই কারণেই এশিয়া কাপ কোথায় হবে, সেই সিদ্ধান্তে তাঁর ভূমিকা সব থেকে বেশি।

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করেছেন, পাকিস্তানেই যাতে এশিয়া কাপ আয়োজন করা হয়। এরপরেই শনিবার বাহরিনে জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে জয় ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি সদস্যরা থাকছেন। কাউন্সিল অন্তর্ভুক্ত সব দেশের প্রতিনিধারাও উপস্থিত থাকবেন ওই বৈঠকে।

এর আগে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন স্বয়ং জয় শাহই। তিনি বলেছিলেন, `পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত সেখানে খেলতে যাবে না। তাই সব থেকে ভাল হয়, যদি প্রতিযোগিতা পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হয়’। তা নিয়ে ইতিমধ্যেই দু’দেশের মধ্যে দীর্ঘ তরজা চলেছে, এবং এখনও চলছে।যদিও নিরপেক্ষ দেশ হিসাবে এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং কাতার। গত বছর এই দেশেই এশিয়া কাপ হয়েছে। তাই আবার সেখানে প্রতিযোগিতা আয়োজন করতে সমস্যা নেই।

প্রতিযোগিতা আয়োজনে আগ্রহ দেখিয়েছে কাতারও। ফুটবল বিশ্বকাপের পরে এ বার ক্রিকেটের প্রতিযোগিতাও আয়োজন করতে চাইছে তারা। আজ শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...