Saturday, March 14, 2026

Ganga Vilas Enters Bangladesh: বাংলাদেশে পৌঁছাল ভারতের ‘গঙ্গা বিলাস’

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বারাণসী থেকে ২২ দিন আগে রওনা করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গভীর রাতে বাংলাদেশের (Bangladesh) জলসীমায় প্রবেশ করে গঙ্গা বিলাস (Ganga Vilas)। শনিবার দুপুর আড়াইটায় বাগেরহাটের মোংলা বন্দরে প্রবেশ করে এই জাহাজ। জানানো হয় সাদর অভ্যর্থনা।

জাহাজটিকে স্বাগত ও পর্যটকদের অভ্যর্থনা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্কটা অন্যরকম উচ্চতায় চলে গেছে। তিনি আরও বলেন, গঙ্গা বিলাস বাংলাদেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে চলে যাবে। এতে শুধু জাহাজই যাবে না, আমাদের বন্ধুত্ব ছড়িয়ে বর্ণিল করে দিয়ে যাবে।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ নৌপরিবহন ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন- School Uniform: স্কুল ইউনিফর্ম পেতে চলেছে রাজ্যের ১ কোটি ১০ লক্ষ পড়ুয়া

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...