Friday, May 15, 2026

উত্তরপ্রদেশে বচসার জেরে কাকাকে পি*টিয়ে খু*ন ভাইপোর! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

বচসার জেরে কাকাকে পিটিয়ে খুন করল ভাইপো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। ঘটনায় অভিযুক্ত ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:ছুটির দিনে বাতিল হাওড়া- বর্ধমান শাখার সমস্ত লোকাল ট্রেন

জানা গেছে, আমরোহার দৌলতপুর কুটি গ্রামের বাসিন্দা বিজেন্দরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাঁর ভাইপো সোনুর। শনিবার ওই বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে, দু’পক্ষের বিবাদ ভয়াবহ রূপ নেয়। গরু নিয়ে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে পৌঁছয় বিবাদ। নিজের বন্ধুদের ডেকে এনে কাকাকে বেধড়ক পেটাতে শুরু করে ওই যুবক। বেদম মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। যদিও বাকিরা এখনও পলাতক। অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুরো বিষয়টি সম্পর্কে বিবরণ দিয়ে হাসানপুরের সার্কেল অফিসার (সিও) অভিষেক যাদব জানিয়েছেন, যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...