Saturday, May 16, 2026

সিপিএম-বিজেপি কেউ কথা রাখেনি, এবারও ব্রু উদ্বাস্তু সমস্যায় উত্তাল ত্রিপুরা ভোট

Date:

Share post:

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৬০ আসন বিশিষ্ট উত্তর-পূর্বের এই রাজ্যে এবারও ভোটে মাথাচাড়া দিয়েছে ব্রু উদ্বাস্তু। প্রায় দু’দশক ধরে উদ্বাস্তু জীবন কাটানো অসহায় ব্রু উপজাতিদের পুনর্বাসনের দাবি নিয়ে ভোটের আগে ফের উত্তাল ত্রিপুরা।

জানা গিয়েছে, নির্বাচন কমিশন ব্রু উপজাতিদের আপাতত ত্রাণ শিবিরেই থাকতে বলেছে। ধীরে ধীরে ঘরছাড়া উদ্বাস্তুদের নিজের ঘরে ফিরিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্যও বলা হয়েছে। এই উদ্যোগের ফলে রাজ্যে আশ্রিত ৬৩০০ ব্রু উপজাতি পরিবারের ২০ হাজার নতুন ভোটার পাবে ত্রিপুরা। এখনও পর্যন্ত ৭১৬৫ জনের নাম ভোটার তালিকায় রয়েছে।

গত জানুয়ারিতে ত্রিপুরা হাইকোর্ট বিজেপি পরিচালিত সরকারকে ব্রু উপজাতিদের ভোটাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিল। ব্রু উপজাতির মানুষ গত ২৫ বছর ধরে এই অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

ব্রু, যাদের রিয়াং ল বলা হয়, তারা উত্তর-পূর্ব পার্বত্য এলাকায় ছড়িয়ে থাকা একটি আদিবাসী জনগোষ্ঠী। মিজোরাম, ত্রিপুরা এবং অসমের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদি বসবাসকারী। ত্রিপুরায় এখন অধিকাংশ ব্রু উদ্বাস্তু শিবিরে থাকেন। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে জমিজিরেত, ঘরবাড়ি ছেড়ে তাঁরা আশ্রয় নেন ত্রিপুরায়। প্রায় ৩৫ হাজার উপজাতি মিজোরাম ছেড়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর উদ্বাস্তু শিবিরে এসে আশ্রয় নেয়। ভোটে আসে ভোট যায়, প্রতিশ্রুতি থাকে প্রতিশ্রুতিতেই….! কেউ কথা রাখে না। কথা রাখেনি সিপিএম, কথা রাখছে না বিজেপিও।

আরও পড়ুন:Entertainment : বিবাহ বিভ্রাট ! সোমবার সাতপাকে ঘোরা হবে না সিড -কিয়ারার

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...