Thursday, June 18, 2026

পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

পরেশ রাওয়ালের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত করা যাবে না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। গুজরাটে  বিধানসভা ভোটের প্রচারে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি  নেতা তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল । সেই মন্তব্যেকে ঘিরে জলঘোলা কম হয়নি।এমনকী, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁকে হাজিরা দিতে নোটিসও পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের যান অভিনেতা। তাঁর বিরুদ্ধে করা সেই মামলার শুনানিতে সোমবার খারিজ করে দিল আদালত।

এদিন শুনানির সময় বিচারপতি মান্থা জানান, তিনি গুজরাটি ভাষায় মন্তব্য করেছিলেন। তারপরে তিনি টুইট করে ক্ষমাও চান। এরপরও কেন মামলা করতে হল। বিচারপতি বলেন, অভিযোগকারী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আগেই সেলিমের আইনজীবীরা আদালতের উপরই বিষয়টি ছেড়ে দিয়েছিলেন। এর পরই বিচারপতি মান্থা মামলাটি খারিজ করে দেন। ফলে এখন পরেশের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে গুজরাটে ভোটের প্রচারে গিয়ে পরেশ বলেছিলেন, দিল্লির মতো আপনাদের আশেপাশে যদি রোহিঙ্গা ও বাংলাদেশিরা থাকতে শুরু করেন তখন কী করবেন? রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। বাঙালির ভাবাবেগে আঘাত দেওয়ার প্রতিবাদে সরব হন বাংলার অনেক রাজনৈতিক নেতা। পরে চাপের মুখে ক্ষমা চেয়ে নেন বিজেপির ওই নেতা।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...