Monday, May 18, 2026

ভার্চুয়াল শুনানিতে পার্থ-অর্পিতার কোনও অভিযোগেই সায় নেই আদালতের

Date:

Share post:

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে ভার্চুয়াল শুনানি চলাকালীন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বড় দাবি করলেন।এদিন তিনি বিচারককে জানান, আমি জানি আমি নির্দোষ। আমাকে নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। আমি ‘মেন্টাল টর্চার’ ফেস করছি। আমার সোশ্যাল প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে। এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে আমার বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রীর এই বক্তব্যেও কোনও সায় দেননি বিচারক।প্রায় সাত মাস জেলবন্দি তিনি। ইডি তাঁকে গ্রেফতার করেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে বিচারাধীন বন্দি পার্থ। কিন্তু মামলায় জামিনে মুক্তির অপেক্ষা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে, বাড়ছে বন্দিদশার মেয়াদ। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি।

একইভাবে শারীরিক অসুস্থতার কথা বলে প্রয়োজনীয় যত্ন নেওয়ার আবেদন জানান এই মামলার আর এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়।বক্তব্য শোনার পর বিচারক জানিয়েছেন, আমার এটা এক্তিয়ারে নেই। আমি কেয়ার নিতে বলতে পারি জেলকে। এদিন বিচারকের কাছে কান্নায় ভেঙে পড়ে অর্পিতা জানান, আমি রাজনীতি করি না। আমাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানি না।অর্পিতার আইনজীবী আবেদন করেন, গাইনোকোলজি প্রবলেম আছে অর্পিতার। কিন্তু তার জন্য উপযুক্ত কেয়ার নেওয়া হচ্ছে না।অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হোক। শুধু পেইন কিলার দেওয়া হচ্ছে।

 

 

 

 

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...