Saturday, May 16, 2026

ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড! হার্ভার্ডের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভুত অপ্সরা

Date:

Share post:

ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড! হার্ভার্ড ল রিভিউয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভুত ছাত্রী অপ্সরা আইয়ার। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভুত মহিলা যিনি এত বড় পদে বসলেন।

আরও পড়ুন:হার্ভার্ডে সাংবাদিকতা বিভাগই নেই, অনলাইন প্রতারণার শিকার NDTV-র প্রাক্তন সাংবাদিক

জানেন কী অপ্সরার এই কৃতিত্ব কেন এতটা গুরুত্বপূর্ণ?

১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন সংক্রান্ত এক প্রকাশনা সংস্থা হার্ভার্ড ল রিভিউ। এই প্রকাশনায় মূলত ছাত্রছাত্রীদের প্রতিবেদন বা গবেষণা প্রকাশিত হয়। প্রকাশনায় সেই ১৩৬ বছরের ল রিভিউর শীর্ষে ভারতীয় বংশোদ্ভুত অপ্সরা!তিনি ১৩৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই অপ্সরা তাঁর লক্ষ্য স্থির করে নিয়েছেন। তাঁর কথায়, ”প্রতিবেদন নির্বাচন, সম্পাদনায় আরও বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণ চাই। এবং অবশ্যই মানোন্নয়ন। এত বছরের একটা প্রকাশনার যে সুনাম, তা আরও বাড়ানোর লক্ষ্যে আমি কাজ করব।”

২০১৬ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন অপ্সরা। তাঁর বিষয় ছিল অঙ্ক, অর্থনীতি ও স্প্যানিশ । ২০১৮ সালে, আইনের ছাত্রী হওয়ার আগে তিনি চাকরি করতেন। তারপর নিজের কেরিয়ার অন্যদিকে নিয়ে যান। কর্মস্থল থেকে টানা ছুটি নিয়ে আইনের প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেন অপ্সরা।মেধাবী ছাত্রী অপ্সরাকে পেয়ে খুশি ছিলেন তাঁর অধ্যাপকরাও। মানবাধিকার নিয়ে অধিকাংশ কাজ করেছেন অপ্সরা। তাই তাঁর নেতৃত্বে মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনেক ভাল প্রতিবেদন প্রকাশিত হবে বলে আশা।

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...