Saturday, May 16, 2026

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, নন্দীগ্রামে সঞ্জয় দাসের বাড়িতে আ*গুন!

Date:

Share post:

নন্দীগ্রামে তৃণমূলকর্মীর বাড়িতে হামলা। অভিযোগের তির বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূলকর্মী বলে পরিচিত সঞ্জয় দাসের (Sanjay Das) নির্মীয়মান বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা বলে অভিযোগ তৃণমূলের।

মঙ্গলবার, সকালে সঞ্জয় দাসের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়। তারপর কয়েকটি বোমাও পড়ে। বোমার শব্দে তৃণমূল কর্মী বাইরে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায়। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন সঞ্জয় দাস। তাই প্রতিহিংসায় এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তাঁর। ঘটনার তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...