Saturday, May 16, 2026

অবশেষে স্বস্তি , খোঁজ মিলল তুরস্কের ধ্বং*সস্তূপে আটকে থাকা ফুটবলারের

Date:

Share post:

অবশেষে খোঁজ মিলল ক্রিশ্চিয়ান আতসুর। গত সোমবার তুরস্কে ভয়াবহ ভুমিক*ম্পের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না আতসুর। ইংল্যান্ডের দুই ক্লাব বড় ক্লাব চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন তিনি। ভুমিক*ম্পের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে মঙ্গলবার শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে তাঁকে। চোট রয়েছে আতসুর।

এই নিয়ে তুরস্কের এক সাংবাদিক বলেন,”ক্রিশ্চিয়ান আতসু জীবিত। তাঁকে উদ্ধার করা হয়েছে। ভূমিক*ম্পের পর ধ্বং*সস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। ডানপায়ে চোট রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতসুকে।”

তবে আতসুকে পাওয়া গেলেও এখনও খোঁজ চলছে হাতাস্পার ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটের। ধ্বং*সস্তূপের মধ্যেই তিনি আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার তুরস্কে ভয়াবহ ভুমিক*ম্প হয়। এখনও পর্যন্ত এই ভূমিক*ম্পের জেরে প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃ*ত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় অনুযায়ী ভোরে ৪টে নাগাদ কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন:স্টিফেনেই ভরসা লাল-হলুদের, বাড়তে চলেছে চুক্তি : সূত্র

 

 

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...