Saturday, May 16, 2026

ফোন হারিয়ে গিয়েছে বিরাটের, কেউ দেখেছে কি না জিজ্ঞেস করেছেন কোহলি, ভাইরাল টুইট

Date:

Share post:

ফোন হারিয়ে গিয়েছে বিরাট কোহলির। হ‍্যাঁ ঠিকই শুনছেন। ফোন হারিয়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। টুইট করে আবার নিজেই জানিয়েছেন একথা। বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই প্রস্তুতিতেই ব‍্যস্ত দুই দলের ক্রিকেটাররা। আর তারই মাঝে টুইট করে বিরাট জানান ফোন হারিয়ে গিয়েছে তাঁর। কেউ দেখেছে কি না জিজ্ঞেস করেছেন বিরাট। তাঁর এই পোস্টের পরেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় টুইটটি। যদিও বিরাটের নতুন ফোন সত্যি চুরি হয়েছে নাকি এটি কোনো বিজ্ঞাপনের কৌশল? এবিষয় বিস্তারিত জানা যায়নি।

মঙ্গলবার বিরাট টুইট করে লেখেন, “মোবাইল ফোন বাক্স খুলে বার করার আগেই হারিয়ে গিয়েছে। এর থেকে দুঃখের আর কী হতে পারে? কেউ কী দেখেছেন আমার ফোন?”

মঙ্গলবার সকাল ১০.৩৪ মিনিটে টুইট করেন বিরাট। তবে তাঁর এই পোস্ট দেখে অনেকে মনে করছেন এটা বিজ্ঞাপনী চমকও হতে পারে।

আরও পড়ুন:অবশেষে স্বস্তি , খোঁজ মিলল তুরস্কের ধ্বং*সস্তূপে আটকে থাকা ফুটবলারের

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...