Wednesday, May 6, 2026

মুর্শিদাবাদের সুতিতে আয়কর দফতরে হা*না

Date:

Share post:

দিন কয়েক আগে আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানায় হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা ।এ বার সামশেরগঞ্জের পতাকা বিড়ির একাধিক অফিসে তল্লাশি আয়কর দফতরের আধিকারিকদের।

আরও পড়ুন:শুভেন্দুর হুমকির পরেই জাকির হোসেনের বাড়ি-কারখানায় আয়কর হানা! উদ্ধার বিপুল টাকা

বুধবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর দফতরের বেশ কয়েকজন আধিকারিক ওই বিড়ি কারখানায় প্রবেশ করেন। সামশেরগঞ্জে এই আয়কর হানাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত, পার্ক স্ট্রিটে পতাকা বিড়ির সদ্র কার্যালয়ে ও মুর্শিদাবাদের সুতিতে আয়কর অভিযান চলছে। পাশাপাশি বুধবার সকালে সুতির পতাকা বিড়ি কারখানাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

মাস খানেক আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে তল্লাশি চালায় আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়।এবার অওরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিল ইনকাম ট্যাক্স দফতর। সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স ।দফতরে হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

 

nbsp;

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...