Saturday, May 16, 2026

Entertainment : আদিলের গ্রে*ফতারিতে অ*জ্ঞান রাখি !

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই বিনোদন জগতের সংবাদের শিরোনামে সিদ্ধার্থ – কিয়ারাকে (Siddharth- Kiara)টেক্কা দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। নিজের স্বামীর সঙ্গে সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আনার পর থেকেই নেটিজেনদের একাংশ কার্যত রাখিকে তুলোধোনা করেছেন। অনেকেই বলছেন খবরে থাকার জন্য এভাবেই বারবার নানা কাণ্ড ঘটিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এবার কি তবে ফের নাটক? মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে রাখির স্বামী আদিল খান দুরানিকে (Adil Khan Durrani)। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানা যায়। এরপর ওশিয়ারা পুলিশ স্টেশনের (Oshiwara Police Station) বাইরে অসুস্থ হয়ে পড়েন রাখি। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারান বলেই প্রত্যক্ষদর্শীরা বলছেন।

ঠিক কী হয়েছিল? শারীরিক নির্যা*তনের অভিযোগে স্বামী আদিল খান দুরানিকে (Adil Khan Durrani) কাঠগড়ায় তুলেছেন রাখি। এখানেই শেষ নয় আদিল অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর জিনিসপত্র চুরি করেছেন বলেও দাবি রাখির। তিনি আগেই অভিযোগ করেছিলেন যে তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এবং সেই কারণেই আদিল তাঁকে ছেড়ে প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন। রাখিকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন আদিল বলেও অভিযোগ অভিনেত্রীর।

রাখির অভিযোগের পর মঙ্গলবার আদিলকে গ্রেফতার করে পুলিশ। ঠিক এই আবহে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ওশিয়ারা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে আচমকাই জ্ঞান হারান অভিনেত্রী। ভাই রাকেশ সাওয়ান্ত (Rakesh Sawant)আর রাখি যখন আদিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন তখন হয়তো ক্লান্তিজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন রাখি। প্রসঙ্গত কদিন আগে নিজের মায়ের মৃত্যুর জন্য রাখি তাঁর স্বামী আদিলকে দায়ী করেন।

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...