Friday, May 15, 2026

সংসদে মোদির পোশাক ঘিরে জোর চর্চা, নীল জ্যাকেটের রহস্য কী!

Date:

Share post:

ফের নতুন পোশাকে নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বুধবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় (Loksabha) বক্তব্য পেশ করতে আসেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি সংসদে প্রবেশের পরই দেখা যায় একটি নীল জ্যাকেট (Blue Jacket) পরে এসেছেন মোদি। তবে এই পোশাক আর পাঁচটা সাধারণ পোশাকের মতো নয়। এটি একটি বিশেষ পোশাক। জানা গিয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর পরনের ওই জ্যাকেটটি। ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) তরফে প্রধানমন্ত্রীকে এই উপহার দেওয়া হয়েছে। তবে সংসদের যা বর্তমান অবস্থা সেইসময় নরেন্দ্র মোদির এই বিশেষ জ্যাকেটকে কেন্দ্র করে নেট দুনিয়ায় শোরগোল পড়েছে।

প্ল্যাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য (Recycle) করে এই জ্যাকেট তৈরি হয়েছে। উল্লেখ্য, গত সোমবার বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ইন্ডিয়ান অয়েল-এর তরফে তাঁকে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা জ্যাকেট উপহার দেওয়া হয়। সম্প্রতি সংস্থাটি পেট্রোল পাম্প এবং এলপিজি এজেন্সির কর্মীদের জন্য এই পোশাক তৈরি করার পরিকল্পনা করেছে। পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘আনবটলড ইনিশিয়েটিভ’ (Unbottled Initiatives)। জানা গিয়েছে মোট ১০ কোটি পুনর্ব্যবহারযোগ্য বোতল থেকে পোশাক তৈরি হবে।

উল্লেখ্য, গুজরাটে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত দর্জিকে দিয়েই এই জ্যাকেটটি তৈরি করিয়েছে ইন্ডিয়ান অয়েল। বুধবার প্রধানমন্ত্রীর পরনে যে জ্যাকেটটি ছিল, সেটি তৈরি করতে ১৫টি বোতল ব্যবহার হয়েছে। তবে ইন্ডিয়ান অয়েলের কর্মীদের জন্য যে ইউনিফর্ম তৈরি করা হবে, সেগুলির জন্য গড়ে ২৮টি বোতল ব্যবহার করা হবে।

তবে আদানি ইস্যুতে ইতিমধ্যে তোলপাড় সংসদ। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা লাগাতার প্রধানমন্ত্রীর বিবৃতি চাইলেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বিক্ষোভের মাত্রা। এর মধ্যে প্রধানমন্ত্রী নতুন পোশাক পড়লেও নজর সবচেয়ে বেশি নজরে পড়ছে বিরোধীদের ধরনা ও বিক্ষোভ প্রদর্শনের ছবি।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...