Friday, May 8, 2026

দুর্নীতি মানল এসএসসি,চাকরি যাচ্ছে ৮০০-র বেশি শিক্ষকের

Date:

Share post:

২০১৬-র নবম-দশমের শিক্ষক পদে বহু নিয়োগপত্র প্রাপকের চাকরি বাতিলের পথে।এসএসসির স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক। রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে নিয়োগপত্রের প্রাপক সকলেই। বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে আদালতকে।  চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নির্দিষ্ট আইন মেনে ২০১৬-এর নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে ‘অযোগ্য’ ৮০০-এরও বেশি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে পর্যায়ক্রমে। আগামী সপ্তাহেই জারি হবে এই সংক্রান্ত নোটিশ।

২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির চাকুরিপ্রার্থীদের তালিকায় ছিল মোট ৯৫২ জনের নাম। সেই তালিকায় বহু ক্ষেত্রে সার্ভার এবং ওএমআর শিটে প্রাপ্ত নম্বরের ব্যাপক ফারাক ধরা পড়েছে। এসএসসি সূত্রে খবর, কারও কারও নম্বরের ফারাক ৫৩। সেই তালিকা দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রথমে বিস্ময় প্রকাশ করেন।তারপর এসএসসিকে প্রশ্ন করেছিলেন, এঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কমিশন? বৃহস্পতিবার সেই ব্যবস্থা নেওয়ার কথাই জানানো হয়েছে এসএসসির তরফে।

কমিশনের আইনের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে নিয়োগপত্র বাতিল ঘোষণা করবে এসএসসি। হলফনামা দিয়ে এসএসসি আদালতকে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে ৮০০ জনেরও বেশি শিক্ষকের চাকরি বাতিল করা হবে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, ‘‘আমাদের বিধিতে আছে ১৭ নম্বর ধারা প্রয়োগ করে সুপারিশপত্র বাতিল করা যায়। ৮ তারিখ এই মর্মে আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। সেখানে আমরা জানিয়েছি, এই প্রক্রিয়া আমরা অবশ্যই শুরু করতে রাজি আছি।

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...