Wednesday, June 3, 2026

সুর নরম মিয়াঁদাদের, বললেন মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে

Date:

Share post:

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ার পর থেকেই দুই দেশ ভারত-পাকিস্তানের মধ‍্যে চলছে তরজা। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে যাওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না বাবর আজমদের। আর এই নিয়েই বিষ্ফো*রক মন্তব‍্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেছিলেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নমে যেতে পারে। আর এবার এই মন্তব্য নিয়ে সুর নরম করলেন মিয়াঁদাদ। বললেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

এদিন এক ভিডিও-তে জাভেদ মিয়াঁদাদ বলেন, “আপনারা কি জানেন জাহান্নম মানে কী? তোমাদের যদি খেলতে ইচ্ছা না হয় খেলো না। আমাদের সমস্যা নেই। ভারতের ক্রিকেটারদের জিজ্ঞাসা করুন। ওরাও বলবে দু’দেশের মধ্যে ক্রিকেট হওয়া দরকার। এতে দু’দেশেরই লাভ হবে। ওরা যদি ভাবে পাকিস্তানে না এলে বিরাট লাভবান হবে, তা কিন্তু নয়। ওটাই বলতে চেয়েছিলাম। আমরা স্বাধীন দেশ। পাকিস্তান বিশ্বমানের ক্রিকেট এবং হকি খেলোয়াড় তুলে এনেছে। বিশ্বের যে প্রান্তেই যান, দেখবেন প্রতিবেশী দেশগুলি একে অপরের বিরুদ্ধে খেলে। আগে আমরা ভারতে যেতাম। ওরাও পাকিস্তানে আসত। ভারত পাকিস্তানে এলে সে দেশের অনেক মানুষ খেলা দেখতে আসত। তখন দু’দেশের মধ্যে কত ভাল সম্পর্ক ছিল। আমি চাই সেটাই বজায় থাকুক।”

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ বলেন, “ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নমে যেতে পারে। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনও সমস্যা তৈরি হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিকটায় নজর দেওয়া। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে, সেটাইকেই গ্রহণ করা উচিত এবং সেটার জন্যই লড়াই করা দরকার।”

আরও পড়ুন:ফরাসি কাপ থেকে বিদায় পিএসজি’র, গোল পেলেন না মেসি-নেইমার

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...