Saturday, March 14, 2026

জামশেদপুর এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র বাগানের

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএল-এ লিগের দশ নম্বর দল জামশেদপুর এফসি-র কাছেও আটকে গেল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-র কাছে হারের পর ড্যানিয়েল চিমা চুকুদের সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র করে প্লে-অফের লড়াই কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর দল। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। দুই দলই সুযোগ নষ্টের প্রদর্শনীতে মাতল। কিন্তু বাগানের রক্ষাকর্তা ছিলেন গোলকিপার বিশাল কাইথ। একাই অন্তত নিশ্চিত চারটি গোল বাঁচালেন তিনি। হুগো বৌমোসের অভাব বোঝা গেল। আরও চাপ বাড়ল মোহনবাগান কোচ জুয়ানের উপর। ম্যাচে তুল্যমূল্য লড়াই হলেও। দু’দলই সুযোগ নষ্ট করায় এগিয়ে যেতে পারেনি।

প্রথমার্ধে জামশেদপুরের অ্যাটাকিং থার্ডে নাগাড়ে চাপ বাড়ালেও গোলমুখ পুরোপুরি খুলতে পারেনি মোহনবাগান। তার মধ্যেই বার দু’য়েক গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল জুয়ানের দল। কিন্তু দিমিত্রি, কিয়ানরা সুযোগ কাজে লাগাতে পারেননি। বিরতির ঠিক আগে সহজতম সুযোগটা অবশ্য নষ্ট করে জামশেদপুর। হ্যারিসনের পাস থেকে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়াতে পারেননি বরিস সিং।

দ্বিতীয়ার্ধে কার্ল ম্যাকহিউয়ের জায়গায় নবাগত স্লাভকো দামজানোভিচকে নামিয়ে রক্ষণ জমাট রাখার চেষ্টা করেন মোহনবাগান কোচ। পাশাপাশি কিয়ানকে তুলে ফারদিন আলি ও মনবীরের জায়গায় লিস্টন কোলাসোকে নামান। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। দিমিত্রি, হ্যামিলরা ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি। জামশেদপুরও শেষ লগ্নে সহজ সুযোগ হাতছাড়া করে। চিমা চুকু গোলকিপারের সঙ্গে হ্যান্ডশেকের দূরত্বে গোল করতে পারেননি।

আরও পড়ুন:মাঠে ফিরেই পাঁচ উইকেট, নিজের দুরন্ত পারফরম্যান্স নিয়ে কী বললেন জাড্ডু?

 

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...