Tuesday, March 17, 2026

চরম নৃ*শংস BSF! প্রেমকুমারে পোস্ট*মর্টেমের রিপোর্টে ‘প্রমাণ’

Date:

Share post:

কোচবিহারের জনসভা থেকেই নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মণের (Premkumar Barman) পোস্ট*মর্টেমের রিপোর্ট দেখিয়ে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে ছিলেন ১৮০ টি ছররা বুলেট মিলেছিল প্রেমকুমারের দেহ থেকে। শুধুমাত্র রাজনৈতিক গিমিকের জন্য তিনি যে একথা বলেননি তা প্রকাশ পেল রাজবংশী যুবকের পোস্টমর্টেম রিপোর্ট (Post mortem Report ) সঙ্গে শেষ ছবি থেকে। সেখানে বিএসএফের চরম নৃ*শংসতার প্রমাণ মিলল।

কোচবিহারের ২৩ বছরের তরতাজা যুবক প্রেমকুমার বর্মনে কী নৃশংস ভাবে বিএসএফ গুলি করে খুন করেছে তার প্রমাণ পোস্টমর্টেম রিপোর্ট। প্রকাশিত হয়েছে তাঁর দেহের ছবি। সেখানে দেখা যাচ্ছে, প্রেমকুমারের শরীর ফালা ফালা করে দিয়েছে ১৮০ টি ছররা বুলেট। সেই ছবি দেখলে শিউরে উঠতে হয়। দুদিন আগে কোচবিহারের মাথাভাঙার সভায় প্রেমকুমারের মা- বাবা ও ভাইকে সামনে রেখে সেই বীভৎসতার কথাই বলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

BSF-এর নৃসংশতায় একজন নিরীহ যুবকের প্রাণ গেলেও একবারও বিএসএফ কিংবা BJP-র তরফে কেউ পরিবারের পাশে দাঁড়ানো তো দূর অস্ত, তাঁর বাড়িতে গিয়ে প্রেমকুমারের পরিবারের সঙ্গে দেখা করেনি। অভিষেক সভায় স্পষ্ট জানিয়েছেন, এর শেষ দেখে ছাড়বেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন। যতদূর যেতে হয় যাবেন। বিজেপি ভোটের আগে, এক কথা বলে আর ভোটের পর সেকথা বেমালুম ভুলে যায়। বিজেপির মেকি রাজবংশী দরদ, আদিবাসী দরদ, চা শ্রমিক দরদের মুখোশ খুলে দিয়েছে এই রিপোর্ট।

আরও পড়ুন- Entertainment : প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বিচ্ছেদের ঘোষণা অঙ্কুশের, উদ্বিগ্ন আবির- প্রসেনজিৎ !

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...