Sunday, May 17, 2026

জয় দিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের

Date:

Share post:

জয় দিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। এদিন প্রথম ম‍্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। অর্ধশতরান করে ম‍্যাচের সেরা জেমিমা রডরিগেজ।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে ৬৮ রানে অপরাজিত মারোফ। ৪৩ রানে অপরাজিত থাকেন আয়েসা নাসেম। ১২ রান করেন মুনিবা আলি। ভারতের হয়ে দুটি উইকেট নেন রাধা যাদব। একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং পুজা বস্ত্রকার।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। ৫৩ রানে অপরাজিত জেমিমা। ৩৩ রান করেন শেফালি ভর্মা। ৩১ রানে অপরাজিত রিচা ঘোষ। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন নাশরা সান্ধু। একটি উইকেট নেন শাদিয়া ইকবাল।

আরও পড়ুন:রঞ্জি ফাইনালে বাংলা, ট্রফি জয়ই লক্ষ‍্য কোচ থেকে অধিনায়কের, দলকে শুভেচ্ছা সিএবি সভাপতির

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...