Saturday, May 16, 2026

এক প্যাকেট দুধের দাম ২১০ টাকা! চিকেন ৮০০ ছুঁইছুঁই, পাকিস্তানের বাজার আগুন

Date:

Share post:

প্রায় দেউলিয়া অবস্থা প্রতিবেশী দেশ পাকিস্তানে। বাজারে আগুন! এক প্যাকেট দুধের দাম হয়ে দাঁড়িয়েছে ২১০ টাকায়। অর্থাৎ ভারতে দুধের এখন যা দাম, তার প্রায় পাঁচ গুণ। অর্থসঙ্কটে ঝুঁকে পড়া পাকিস্তানে অন্যান্য জিনিসপত্রের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে শিশুদের খাওয়ার জন্য এই মহার্ঘ দুধ কিনতেও নাকাল হচ্ছেন আম নাগরিকেরা। পাল্লা দিয়ে সমানে ব্যাটিং করছে চিকেনও। এক কিলো চিকেনের দাম পৌঁছেছে ৮০০তে। বোনলেস চিকেনের বিকোচ্ছে ১০০০ থেকে ১১০০ প্রতি কেজি।

গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে ন্যুব্জপ্রায় পাকিস্তান। গত কয়েকমাস ধরেই সেখানে আটা, চা, চিনি, দুধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকারের ছবি ধরা পড়েছে একাধিক সংবাদ মাধ্যমে। ভর্তুকিযুক্ত আটা পাওয়ার জন্য় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাগরিকদের। এরকম বিভিন্ন টুকরো টুকরো ঘটনা ঘটে চলেছে পাকিস্তানের আর্থিক দুর্দশাকে কেন্দ্র করে।

গভীর আর্থিক সংকট ঘিরে রয়েছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে আইএমএফও। পাকিস্তানকে দেওয়া ১.১ বিলিয়ন ডলারের কিস্তি তারা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমাগত কমেছে। সর্ব ক্ষেত্রেই মূল্যবৃদ্ধিও তুঙ্গে উঠেছে সেদেশে।

আর এই পরিস্থিতিতেই রোজই নতুন করে কিছু না কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। জনজীবন বিপর্যস্ত। বহুদিন থেকেই পাকিস্তানের রাজনৈতিক জীবন ও সামাজিক জীবন বিপর্যস্ত। সেখানে বন্যায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ইমরানকে ঘিরে রাজনীতির আসরও তপ্ত।

আরও পড়ুন- পঞ্চাশে প্রয়াত অভিনেতা জাভেদ খান অমরোহী, শোকাহত সিনে দুনিয়া

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...