Saturday, May 23, 2026

তৃণমূল ম্যাজিকে পরিবর্তনের স্বপ্নে মজে মেঘরাজ্য, জনসমুদ্রে ভাসলেন অভিষেক

Date:

Share post:

দেখে বোঝার উপায় নেই, মাত্র ১ বছর আগেও মেঘালয়ে(Meghalaya) সেভাবে সংগঠনই ছিল না তৃণমূলের(TMC)। অথচ মাত্র ১ বছরের মধ্যে জায়গায় জায়গায় সংগঠন বৃদ্ধিতো বটেই, মানুষের স্বতস্ফূর্ত ভালোবাসায় ফুলেফেঁপে উঠেছে জোড়াফুল। ট্যুরিজম নির্ভর অর্থনীতির রাজ্য মেঘালয়ে নির্বাচনী ডাকে কাঠি পড়েছে। নির্বাচনী প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল। তবে বাকিদের মাঝে ব্যাতিক্রমী তৃণমূল। ঘাসফুল শিবিরের একের পর এক জনসভায় উপচে পড়ছে মানুষের ভিড়। সাম্প্রতিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) জনসভায় সেই ছবি আরও স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

নির্বাচনী প্রচারে বর্তমানে মেঘালয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে তৃণমূল প্রার্থীদের সমর্থনে একের পর এক কর্মসূচি ও জনসভা করছেন তিনি। অভিষেকের এই জনসভায় যতদূর চোখ যায় সেখানে শুধুই তৃণমূলের পতাকা হাতে মানুষের ভিড়। বুধবার তুরায় পদযাত্রা ও জনসভার পর। বৃহস্পতিবার গারো পাহাড়ের আমপাতি ও উইলিয়ামনগরে অভিষেকের জনসভায় দেখা গেল একই ছবি। সভামঞ্চ থেকে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে নতুন মেঘালয়ের স্বপ্ন বুকে নিয়ে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ। মেঘালয়ে তৃণমূলের প্রতি মানুষের উৎসাহ-উদ্দীপনা থেকে রাজনৈতিক মহলের অনুমান পরিবর্তনের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে মেঘালয়ে। মানুষের ভিড়ের ছবিই কার্যত বুঝিয়ে দিচ্ছে বাংলার পর দ্বিতীয় কোনও রাজ্যে শাসকের আসনে পা রাখতে চলেছে ঘাসের উপর জোড়াফুল।

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বিজেপি ও এনপিপির জোট সরকারকে উৎখাত করতে মেঘালয়বাসীকে নতুন ভিশন দিয়েছে তৃণমূল। সেখানে রয়েছে বাংলার মতো উন্নয়ন, My Card, We Card এর মতো একের পর এক সামাজিক প্রকল্প। মেঘালয়বাসীর হৃদয়ে তৃণমূল স্বপ্ন বুনেছে দিল্লি ও অসমের কথায় ওঠবস করা পুতুল সরকার নয়, মেঘালয় তার গৌরব ফিরে পাবে। মেঘালয়ে এমন এক ভূমিপুত্র রাজ্য চালাবেন যে মথা নত করে নয় নিজেদের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনবে। জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে এই কথাই বলছেন, মমতা, অভিষেক, মুকুল সাংমারা। যেখানে উদাহরণ তুলে ধরা হচ্ছে বাংলার। আর সেই পথে নতুন মেঘালয়ের স্বপ্ন বুকে নিয়ে তৃণমূলের জনসভায় ভিড় জমাচ্ছেন মেঘ রাজ্যের বাসিন্দারা।

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...