Wednesday, June 3, 2026

তুনিশার মৃ*ত্যুরহ*স্যের চার্জশিটে অভিনেতা শীজ়ান খানের নাম !

Date:

Share post:

অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) আত্মহ*ত্যা কাণ্ডের চার্জশিট পেশ করল ওয়ালিভ পুলিশ। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ভাসাই আদালতে (Vasai court) যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে নাম রয়েছে শীজ়ান খানের (Sheezan Khan)। অভিনেতা ইতিমধ্যেই আইনি হেফাজতে রয়েছেন বলে খবর।

২০২২ সালের ডিসেম্বরে রহ*স্যজনক মৃ*ত্যু হয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। অভিনেত্রী আত্মহ*ত্যা করলেও তাঁর মা অভিযোগের আঙুল তোলেন প্রেমিক শীজ়ান খানের দিকে। তুনিশাকে আত্মহত্যা করার জন্য তাঁর প্রেমিক প্ররোচিত করেছিলেন বলে তুনিশার মা যে অভিযোগ করেন তার ভিত্তিতে প্রাথমিকভাবে শীজানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেত্রী প্রেমিক শীজ়ান খানকে। এরপর জানুয়ারি মাসে বোম্বে হাইকোর্টে শীজ়ানের জামিনের আবেদন করা হয়। যদিও তা নাকচ হয়ে যায়। সেই মামলার শুনানিতে আজ চার্জশিট দিল পুলিশ।

 

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...