Monday, March 16, 2026

ম*র্মান্তিক! জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু কলকাতা পুলিশের কনস্টেবলের

Date:

Share post:

ম*র্মান্তিক ঘটনা। নিজের জামা ইস্ত্রি করতে গিয়ে প্রা*ণ গেল কলকাতা পুলিশের এক কনস্টেবলের। মৃ*ত পুলিশকর্মীর নাম অভীক মিত্র (৪৯)। নদিয়ার শান্তিপুরের বাইগাছি ওস্তাগড়পাড়া লেনের ঘটনা। নিজের ঘরের মধ্যেই তিনি অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ*ত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

নি*হত অভীক মিত্র, কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২০০২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৪ বছরের দুই যমজ ছেলে রয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ স্ত্রী মৌমিতা মিত্র ঘুম থেকে উঠে দেখেন, ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অভীক। স্ত্রীর চিৎকারেই প্রতিবেশীরা ছুটে এসে অভীকের দেহ হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় শান্তিপুর থানাতেও। এর পর পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। মৌমিতা জানান, সকালে ঘুম থেকে উঠে পুলিশের পোশাক ইস্ত্রি করতেন অভীক। স্ত্রীর অনুমান, ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। মৌমিতার কথায়, ‘‘ওঁর হাতে-পায়ে তার জড়ানো ছিল। শরীরে বেশ কয়েকটা জায়গায় পোড়া চিহ্নও দেখতে পেয়েছি। ইলেকট্রিক শক লেগেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।’’

আরও পড়ুন- ‘এক পথে’ বাঁধা পড়বে উত্তর থেকে দক্ষিণ: বাঁকুড়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...