Friday, June 26, 2026

পুলিশ নি*গ্রহ মামলায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের কারাদণ্ডের নির্দেশ বহাল

Date:

Share post:

চরম বিপাকে বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর কারাদণ্ডের নির্দেশ বহাল রাখল আদালত। পুলিশ নি*গ্রহের মামলায় ২০১৯ সালে ব্যাঙ্কশাল আদালত অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে বিজেপি নেতা কলকাতা নগর দায়রা আদালতে আপিল মামলায় যান। কিন্তু প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অন্নদাশঙ্কর মুখোপাধ্যায় ব্যাঙ্কশাল আদালতের আদেশ বহাল রাখে।

সংশ্লিষ্ট আদালতের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানিয়েছেন, বিচারক নিম্ন আদালতের আদেশ বহাল রেখে রায়দানের ১৫ দিনের মধ্যে অভিযুক্ত রাকেশ শর্মাকে ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, নগর দায়রা আদালতে একটি মামলার শুনানি চলার সময় কর্তব্যরত এক পুলিশকর্মীকে নিগ্রহের অভিযোগ ওঠে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন:যোগী রাজ্যে প্রৌঢ়কে পিটিয়ে খু*ন! ২ দিন পরও অভিযুক্তের পাত্তা পেল না পুলিশ

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...