Friday, June 26, 2026

নির্বাচন কমিশনের সঙ্গে আপস: শিবসেনার অধিকার হারিয়ে শিন্ডে শিবিরকে তোপ উদ্ধবদের

Date:

Share post:

শিবসেনা কার? উদ্ধব ও শিন্ডে গোষ্ঠীর দীর্ঘ দ্বন্দ্বের পর শুক্রবার নির্বাচন কমিশনের(Election Commission) তরফে রায় দেওয়া হয়েছে শিন্ডে শিবিরের পক্ষে। জানানো হয়েছে এখন থেকে আর শিবসেনার(Shivsena) নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না উদ্ধব শিবির(Uddhav Thakre)। এহেন পরিস্থিতির মাঝেই এবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন উদ্ধবপন্থী শিব সেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi)। কড়া সুরে নির্বাচন কমিশনকে তোপ দেগে জানালেন, শিন্ডে গোষ্ঠী কমিশনের সঙ্গে আপস করেছে।

এদিন নিজের টুইটারে সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন, “যখন নির্বাচন কমিশনই আপস করে ফেলে এবং বোঝাই যায় পরের পদক্ষেপ হতে চলেছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, সেই সময় এই টুকুই আশা মাননীয় সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক নীতি ও সাংবিধানিক নৈতিকতার পাশে দাঁড়াবে।” অন্যদিকে কমিশনের তরফে যে রায় দেওয়া হয়েছে তাতে ক্ষুব্ধ হলেও উদ্ধব ঠাকরেকে এই নির্দেশ মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন, “এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনও আলোচনার জায়গা নেই। এটাকে মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নিন।”

উল্লেখ্য, গত বছর মহারাষ্ট্রের জোট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির সঙ্গে হাত মেলান একনাথ শিন্ডে। তাঁর সঙ্গ নেন মহারাষ্ট্রের একাধিক শিবসেনা বিধায়ক। জোট সরকারের পতন ঘটিয়ে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এবং নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান কমিশনের কাছে। শুক্রবার তাঁর আবেদনে শিলমোহর দেওয়া হয় কমিশনের তরফে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...