Friday, May 15, 2026

Birbhum : পুলিশের তৎপরতায় সদাইপুর থেকে উদ্ধার পঞ্চাশটি তাজা বো*মা !

Date:

Share post:

পুলিশের তৎপরতায় এবার বীরভূম (birbhum) থেকে ৫০টি তাজা বো*মা উদ্ধার করা সম্ভব হলো। সূত্রের খবর কয়েক ঘন্টা অভিযানে সদাইপুরের (Sadaipur Village) তিনটি গ্রাম থেকে এই বো*মা উদ্ধার করেছে পুলিশ। সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election), তাই ভোটের আগে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশের (West Bengal Police) তরফ থেকে কড়া পদক্ষেপ করা হয়েছে। তবে বিপুল পরিমাণ বো*মা উদ্ধারের ঘটনায় আত*ঙ্ক ছড়িয়েছে সদাইপুর (Sadaipur) এলাকায়।

সামনে নির্বাচন, তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সদর্থক ভূমিকা পালন করেছে পুলিশ। কোথাযও যাতে কোন রকম অশান্তি সৃষ্টি না হয় সেই কারণে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় চলছে পুলিশের নজরদারি। সূত্রের খবর বীরভূম জেলা পুলিশের ডিএসপি অয়ন সাধুর (Ayan Sadhu) নেতৃত্বে একটি দল লালমোহনপুর গ্রামে টহল দিচ্ছিল। সেইসময় একটি পরিত্যক্ত পাম্পহাউসের পাশের কলা গাছের ঝোপে তাজা বো*মা ভর্তি কন্টেনার দেখতে পান টহলদারি দলের পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ব*ম্ব ডিস্পোজাল স্কোয়াডকে। অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই বো*মা গুলিকে নিষ্ক্রিয় করা গেছে বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণে বো*মা এখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...