Sunday, March 15, 2026

এবার লন্ডনকে ফ্যাশন শেখাল ভারত ! জমজমাট ‘ ইন্ডিয়া ডে’

Date:

Share post:

বিশ্বের বুকে সেরার সেরা হিসেবে নিজেকে ফের প্রতিষ্ঠিত করল ভারত। লর্ডস-এর বুকে জামা খুলে উড়িয়েছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার লন্ডনকে পোশাক সংক্রান্ত ফ্যাশন শেখাল ভারত। জমজমাট লন্ডন ফ্যাশন উইক (London Fashion Week 2023), ভারতীয় খাদি পোশাকের জয়জয়কার বিদেশের মাটিতে। লন্ডনে ভারতের হাই কমিশনের (High Commission Of India In London) উদ্যোগে ‘ইন্ডিয়া ডে’ (India Day) উপলক্ষ্যে খাদির পোশাকের প্রদর্শনী হয়ে গেল লন্ডন ফ্যাশন উইক ২০২৩-এ। সহযোগিতার হাত বাড়িয়েছে লন্ডন স্কুল অফ ট্রেন্ডস (London School Of Trends) এবং INIFD-র মতো সংস্থা।

ভারতীয় খাদি পোশাকের রমরমা এবার ব্রিটিশ ভূমিতেও। খাদির ইতিহাস অতি প্রাচীন হলেও আজও সমানভাবে প্রাসঙ্গিক। ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন বা INIFD এবং লন্ডন স্কুল অফ ট্রেন্ডস ভারতীয় হস্তশিল্পী, তাঁতশিল্পী ও চারুকলার সঙ্গে জড়িত প্রতিভাদের খুঁজে বের করে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার কাজ করে চলেছে। আসলে ভারতীয় বস্ত্রশিল্পের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি আর বিশ্বের বুনন শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটানই এই ফ্যাশন শো – এর আসল লক্ষ্য। INIFD/LST আসলে পড়ুয়া ডিজাইনারদের মধ্যে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে আধুনিক ফ্যাশনের মানসিকতা তৈরি করতে চায়। সেই জন্য দেশের ১০৮টি সেন্টার জুড়ে সক্রিয় এই নেটওয়ার্ক। এই ফ্যাশন শো-তে প্রথমার্ধে প্রায় ৪০টি আধুনিক ডিজাইনের পোশাক তুলে ধরা হয়। সেই সব পোশাকেই খুঁটিনাটি কাজ ও নানা ধরনের প্রসাধন ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি দুর্দান্ত রঙের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই ‘স্বদেশি’চিন্তাধারাকে শ্রদ্ধার্ঘ জানানো হয়। নিখাদ খাদির ২৫টি পোশাক প্রদর্শন করা হয় এই পর্বে।

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...