Saturday, May 16, 2026

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনন্য নজির গড়লেন রোহিত, ছুঁয়ে ফেললেন ধোনি এবং বাবর আজমকে

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পায় ভারতীয় দল। জয়ের ফলে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মারা। ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। ভারতের অধিনায়ক হিসাবে প্রথম চারটি টেস্ট ম্যাচেই জয় পেলেন রোহিত।

টেস্ট ক্রিকেটে গত ৫০ বছরে, শুধু মাত্র ধোনি, বাবর ও রোহিত অধিনায়ক হিসেবে নিজেদের প্রথম চারটি টেস্ট জিতেছেন। গতবছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ২-০ ফলে হারায় শ্রীলঙ্কাকে। চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। প্রথম এই কৃতিত্ব গড়েছিলেন ভারতের প্রাক্তন মহেন্দ্র সিং ধোনি।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় ধোনির। সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। এরপর সেই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টেই জয় পায় ভারত। আর সেই বছরের ডিসেম্বরে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারায় ধোনির ভারত।

অপরদিকে বাবর আজম গত বছরের পাকিস্তানের নেতৃত্বের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায়। সেই সিরিজে প্রোটিয়াদের ২-০ ফলে হারায় পাকিস্তান। আর তারপর জিম্বাবওয়ের বিরুদ্ধে ২-০ ফলে হারায় বাবরের পাকিস্তান।

আরও পড়ুন:গোয়ায় আইএসএল ফাইনাল, টিকিট কাটা যাবে অনলাইন

 

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...