Friday, June 5, 2026

আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে একাধিক রেকর্ড হরমনপ্রীতের, টপকে গেলেন রোহিতকে

Date:

Share post:

আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ রানে হারায় হরমনপ্রীত কৌরের দল। আর এই ম‍্যাচেই খেলতে নেমে একাধিক নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। এমনকি পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেট মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-২০ ম্যাচ খেললেন। এক্ষেত্রে টপকে গেলেন রোহিত শর্মাকেও।

এই নজির গড়ে হরমনপ্রীত বলেন,” আমার কাছে এটা বিরাট সম্মান। দলের তরফেও আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসি-কে ধন্যবাদ, যারা আমাদের এত ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।”

পুরুষ ক্রিকেটারদের মধ্যে সবার আগে রয়েছেন রোহিত শর্মা। তিনি ১৪৮ টি টি-২০ ম্যাচ খেলেছেন। তারপর রয়েছেন শোয়েব মালিক। যিনি খেলেছেন ১২৪ ম‍্যাচ।

এদিকে ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টি-২০ ৩০০০ রান হল হরমনপ্রীতের। এই ম্যাচের আগে সাত রান কম ছিল তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ১৩ রান করেন হরমনপ্রীত। আর ১৩ রান করতেই এই অনন্য নজির গড়েন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

 

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...