Saturday, June 13, 2026

ধাক্কা অজি শিবিরে, ভারতের বিরুদ্ধে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

Date:

Share post:

একের পর এক ধাক্কা অজি শিবিরে। চোটের জন‍্য আগেই ছিটকে গিয়েছেন পেসার জশ হ্যাজলউড। আর এবার চোটের জন‍্য ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব‍্যাটার ডেভিড ওয়ার্নার। এদিন এমনটাই জানান হল ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট হেরে সিরিজে ২-০ পিছিয়ে অস্ট্রেলিয়া। তার মধ‍্যে ওয়ার্নারের ছিটকে যাওয়ায় বড় ধাক্কা অজি শিবিরে।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, কনুইয়ের চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি ২টি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। তাঁর কনুইয়ের হাড় ভেঙেছে। আপাতত দেশে ফিরছেন ডেভিড ওয়ার্নার।

এদিকে চোটের কারণে গতকালই ছিটকে গিয়েছেন পেসার জশ হ্যাজলউড। সোমবার অস্ট্রেলিয়া দলের তরফ থেকে জানানো হয়, চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড। গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পান হ্যাজলউড। আর সেই চোটের কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে খেলেননি তিনি। জানান হয়েছে, সেই চোট সেরে না ওঠায় দেশে ফিরছেন হ্যাজলউড।

আরও পড়ুন:আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে একাধিক রেকর্ড হরমনপ্রীতের, টপকে গেলেন রোহিতকে

 

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...