Saturday, June 13, 2026

মাতৃভাষা দিবসেও ইংরাজিতে প্রশ্ন! অগ্নিমিত্রাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Aghnimitra Paul) তীব্র কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন। উত্তর দিতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাতৃভাষা দিবসে ইংরেজিতে কথা বলার জন্য ধন্যবাদ অগ্নিমিত্রাকে চূড়ান্ত কটাক্ষ করেন। শিক্ষামন্ত্রীর ওই মন্তব্যে কটাক্ষের সুর রয়েছে বলে বিজেপি প্রতিবাদ করলে শাসক-বিরোধীদের বাদানুবাদ শুরু হয়।

বিজেপি বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে শিক্ষামন্ত্রী বলেন, “বিধায়ককে ধন্যবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য।” এরপরই শুরু হয় বিবাদ। এই নিয়ে বিধানসভার ভিতরেই চেঁচামেচি করতে থাকেন বিরোধী বিধায়কেরা। প্রশ্নের জবাব পাওয়ার পরে অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে অগ্নিমিত্রা পাল্টা তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, “আমার ইংরেজিতে প্রশ্ন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ দাড়িভিটের তাপস, রাজেশের বিচার পাওয়া। যাঁরা মাতৃভাষার জন্য শহিদ হয়েছিলেন।” ২০১৮ সালে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ওই দাড়িভিট স্মরণসভা করা হয় বিজেপির তরফ থেকে।

একই সঙ্গে বিজেপি নেত্রী উল্লেখ করেন, বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ ইংরেজিতে বক্তৃতা করায় তাঁকে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয়েছিল। তিনি আরও বলেন, “এই সরকার তো হিন্দির বিরোধিতা করে ইংরেজির কথা বলেছিল। স্যার (স্পিকার) বলে দিন আমরা কি ইংরেজিতে কথা বলতে পারব না?” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নিমিত্রা যে দিন প্রশ্ন জমা দিয়েছিলেন, “সে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না।” এই বিষয়ে তাপস রায়, পয়েন্ট অফ অর্ডার আনতে হাত তুলেছিলেন। কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। এরপর পাল্টা ব্রাত্য বলেন, “আমি কি ভুল বলেছি? আমি তো ওঁকে কনগ্র্যাচুলেটেড করেছি। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছি।” তবে, বিষয়টি নিয়ে বিতর্ক আর বেশি এগোয়নি।

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...