Friday, May 8, 2026

মুসাতে রেহাই নেই, এবার ”মোটু টুকি” বলে পার্থকে উত্যক্ত দুই ছিঁচকে চোরের

Date:

Share post:

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি’র দাবি, বৃহত্তর দুর্নীতির মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর জেলবন্দি দিশাতে মশকরা, টিটকিরি, জ্বালাতন নাজেহাল পার্থবাবু!

আরও পড়ুন:ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই, জামিন নাকচ পার্থসহ ৭ জনের
জেল সূত্রে খবর, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে শৌচকর্মে ব্যবহৃত মগ ছুড়ে মেরেছে আইএস জঙ্গি অভিযোগে বন্দি মুসা। মগের আঘাতে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান পার্থবাবু। সামান্য আঘাত লেগেছিল থুতনিতে। নিয়ে যেতে হয় এসএসকেএম হাসপাতালে।

কিন্তু বন্দিদশায় পার্থবাবুর বিড়ম্বনার শেষ নেই। সেল থেকে খুব একটা বাইরে আসেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। দিনের বেলায় সেলে যখন বইপত্র ঘাঁটছেন বা বিশ্রাম করছেন পার্থবাবু, ঠিক তখনই বাইরে থেকে বারবার ”মোটু টুকি, মোটু টুকি” বলে টিপ্পনি মারা হয় তাঁকে। লাগাতার এই টিটকিরিতে জেরবার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অভিযোগ জানিয়েছেন জেল কর্তৃপক্ষওকেও। কিন্তু কারা তাঁর শরীর নিয়ে এই টিটকিরি করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে?

খুঁজতে গিয়ে জেল কর্তৃপক্ষ জানতে পারে দুই ছিঁচকে চোর এই কাণ্ড করছে। মোটু বলে তারাই জ্বালাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থবাবুর সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারের পর থেকে প্রেসিডেন্সি জেলে
বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দির একেবারে শুরুর দিয়ে তাঁকে দেখামাত্রই কিছু বন্দি অনবরত “চোর, চোর’’ বলে টিপ্পনি কাটত। তখনও জেল কর্তৃপক্ষ উৎপাত করা ওই বন্দিদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।

 

 

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...