Friday, June 19, 2026

পারিবারিক অনুষ্ঠান সেরে আর ফেরা হল না বাড়ি! মাঝপথেই প্রা*ণ গেল একই পরিবারের ১১ জনের

Date:

Share post:

পারিবারিক অনুষ্ঠান সেরে পিকআপ ভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারাল একই পরিবারের ১ শিশু-সহ ১১ জনের। গুরুতর আহত হয়েছেন ১০ জনেরও বেশি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বলৌদা বাজার-ভাটপাড়া জেলায়।

আরও পড়ুন:দুর্ঘটনা থেকে পথচারীদের রক্ষার্থে অভিনব উদ্যোগ হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসির

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খিলোড়া গ্রাম থেকে পারিবারিক অনুষ্ঠান সেরে অর্জুনিতে ফিরছিলেন ৩০ জনের একটি দল। কিন্তু মাঝরাস্তাতেই ঘটে গেল দুর্ঘটনা। পিকআপ ভ্যানটি ভাটপাড়া থানা এলাকার খমরিয়া গ্রামের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিতে ধাক্কা মারে।সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে পিকআপ ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে ১১ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর জখম হন দশ জনের বেশি। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

 

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...