Thursday, May 14, 2026

জঙ্গি হামলার হুমকি, নিরাপত্তা বাড়ল বাংলাদেশ বইমেলায়

Date:

Share post:

বাংলাদেশ বইমেলায়(Bangladesh Book Fair) জঙ্গি হামলার হুমকি দিল। সেদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম(Ansar al islam)। বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠানো জঙ্গি সংগঠনের তরফে। যেখানে লেখা ছিল বোমা হামলা চালানো হবে বইমেলা ও বাংলাদেশ পুলিশের সদর দফতরে। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সই রয়েছে চিঠিতে। এই ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা ব্যাপক বাড়ানো হলেও, এই চিঠিকে উড়ো চিঠি বলেই মনে করছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ। এই ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর তরফে জানানো হয়েছে, চিঠি দিয়ে নিকট অতীতে জঙ্গি হামলা ও বোমা হামলার কোন নজির নেই। যদিও শুক্রবার মেলায় বাংলাদেশের দুই মন্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান থাকলেও এই হুমকি চিঠির জেরে তা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদবোধন করা হয় বাংলাদেশ বইমেলার। যা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আর বাকি ৫ দিন। বইমেলা উপলক্ষ্যে শুক্রবার মেলা প্রাঙ্গনে ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগে একুশে ফেব্রুয়ারিতে ভিড় হয়েছিল সবচেয়ে বেশি। সেদিন কয়েক লাখ মানুষ এসেছিলেন মেলায়। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির জেরে আশা করা হচ্ছে আজও তেমন ভিড় হতে পারে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...