Sunday, April 26, 2026

ওড়িশায় বাবার মৃ*ত্যুর খবর পেয়েও মাধ্যমিক পরীক্ষা দিল ছেলে

Date:

Share post:

শনিবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। ভাল ফল করার নেশায় বুঁদ কাশ্মীর। ছেলের স্বপ্ন বড় হয়ে মস্ত ইঞ্জিনিয়ার হবে।কিন্তু পড়তে পড়তেই বাড়ির আশেপাশে কান্নার শব্দ। কেন কাঁদছে? সেই প্রশ্ন মনে জাগে কাশ্মীরের।

আরও পড়ুন:দুর্ঘটনা থেকে পথচারীদের রক্ষার্থে অভিনব উদ্যোগ হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসির
বাইরে বেরিয়ে আসতেই কান্নার আওয়াজাট যেন আরও স্পষ্ট হলো। কান্নার কোলটা ক্রমেই তার বাড়ির উঠোনে উঠে এল। মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার দিনে কাশ্মীর জানতে পারল বাবা আর নেই।

শুক্রবার রাতে ওড়িশার কটকের কাছে জাজপুর জেলার ছাপড়া ধর্মশালা থানা এলাকায় দুর্ঘটনায় মারা গিয়েছেন মাটিয়ার নেহালপুর সর্দারপাড়ার বাসিন্দা, কাশ্মীরের বাবা সুরজ মণ্ডল। গ্রামের আরও ছ’জনের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। বাড়িতে বাড়িতে কান্নার রোল।শত কষ্টের মধ্যেও হাল ছাড়েনি কাশ্মীর। পরীক্ষা দিতে বসেছে সে।

সুরজ মুরগির গাড়ি চালাতেন। স্ত্রী নুপুরা বিবি, ছেলে কাশ্মীর এবং মেয়েকে নিয়ে ছিল সংসার। হঠাৎই সে সংসারে নেমে এল এমন বিপত্তি।ছেলের কথায়, “অনেক কষ্টে রোজগার করে পড়াচ্ছিল বাবা। আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। অকালে চলে গেলেও বাবার স্বপ্নকে কোনও ভাবে নষ্ট হতে দিলে চলবে না। পড়াশোনা আমাকে চালিয়ে যেতেই হবে।’’

কাশ্মীরের এই মনোবল দেখে বিস্মিত পাড়া-পড়শিরা। সাধুবাদ জানিয়েছেন ধান্যকুড়িয়া হাইস্কুলের শিক্ষকেরাও। এই স্কুলেরই ছাত্র কাশ্মীর এ বার মাধ্যমিক দিচ্ছে। সিট পড়েছে বুনোরআটি হাইস্কুলে। কাশ্মীরের স্কুলের প্রধান শিক্ষক নাসির আলম বলেন, ‘‘ও পড়াশোনায় বরাবরই ভাল। দুর্ঘটনার খবর পেয়ে কাশ্মীরের বাড়ি এবং পরীক্ষা কেন্দ্রে যাই। যে ভাবে নিজেকে সংযত রেখে আজ ও পরীক্ষায় বসল, তা সকলের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে।’’

দুর্ঘটনায় মারা গিয়েছেন গ্রামের বাসিন্দা আমির আলি সর্দারও। তিনি ছিলেন পেশায় শ্রমিক। যখন যে কাজ পেতেন, ঢুকে পড়তেন। এক ছেলে, এক মেয়ে। হতদরিদ্র পরিবার। সেই পরিবারেও নেমে এসেছে বিষাদ।

করিম সর্দারের বাড়ি একই পাড়ায়। মারা গিয়েছেন তিনিও। বছর সাতাশের আরিফ সর্দারও মৃত। তাঁর মেয়ে, স্ত্রী এবং বাবা-মা আছেন। দুর্ঘটনায় মৃত জাহাঙ্গির সর্দারের দুই মেয়ে, স্ত্রী। মারা গিয়েছেন মোয়াজ্জেম সর্দার। তিনি অবশ্য বিয়ে-থা করেননি। আমজেদ আলি সর্দারের বাড়িতে স্ত্রী, ভাই, বাবা-মা। দুর্ঘটনায় তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।এদিন গোটা সর্দারপাড়ায় শুধুই কান্নার আওয়াজ।

 

 

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...