Friday, June 26, 2026

খাস কলকাতাতেই লুকিয়ে ভ্রু*ণ নির্ধারণ! কঠোর পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে রাজ্যে নারী ক্ষমতায়নে জোর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প কন্যাশ্রী পুরস্কৃত হয়েছে রাষ্ট্রসঙ্ঘে (United Nation)। আর সেখানেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার (Kolkata) বুকে লুকিয়ে চলছিল ভ্রুণ নির্ণয়। সন্দেহ হওয়ায় বেহালার ওই ডায়গোনেস্টিক সেন্টারে (Diagnostic Centre) হানা দেয় স্বাস্থ্য দফতর। মেলে তথ্য। অভিযোগে কেন্দ্রটির লাইসেন্স বতিল করে সিল করা হয়েছে।

মহানগরীতে শিশুপুত্রের থেকে কন্যা সন্তানের জন্মের হার কমছে। বেশ কিছু সময় ধরেই এই পরিসংখ্যান চিন্তার ভাঁজ পড়ে রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপাল। গোপলে ভ্রুনের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রুন হত্যা হচ্ছে বলে সন্দেহ হয়। শুরু হয় তল্লাশি অভিযান। বেহালার (Behala) ব্লাইন্ড স্কুল এর কাছে এক বা রোগ নির্ণয় কেন্দ্রের হদিশ মেলে। অভিযোগ, সেখানে ছিল লাইসেন্স ছাড়া ইউ এস জি মেশিন। এই রোগ নির্ণয় কেন্দ্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের (Interrogation) পরে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ডায়গোনেস্টিক সেন্টারের লাইসেন্স বতিল করে সেটি বন্ধ করে দেন।

স্বাস্থ্য দফতরের সূত্রের খবর, বেহালার বনমালী ঘোষাল লেনের ওই ডায়গোনেস্টিক সেন্টারে ভ্রুনের লিঙ্গ নির্ধারণের সতর্ক বার্তা লেখা সরকারি নির্দেশনামা ছিল না। দুটি ইউ এস জি মেশিন ছিল। সরকারি লাইসেন্সপ্রাপ্ত মেশিনটি বন্ধ রেখে, লাইসেন্স বিহীন ইউএসজি মেশিনটি চালু করে রাখা হয়। ওই ইউ এস জি মেশিন প্রস্তুতকারক সংস্থার দাবি, মেশিনটি তারা ওই সেন্টারে ইনস্টল করেনি। অন্তঃসত্ত্বা মহিলাদের পরীক্ষার কোনও রেকর্ডও ছিল না মেশিনে। বিভিন্ন বেনিয়ম দেখার পরে কলকাতা জেলার নোডাল অফিসার এবং রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেন।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...