Monday, May 4, 2026

ধাক্কা মুম্বই শিবিরে, আইপিএল-এ অনিশ্চিত বুমরাহ : সূত্র

Date:

Share post:

আইপিএল-এ অনিশ্চিত যশপ্রীত বুমরাহ। এক সর্বভারতীয় ক্রীড় ওয়েবসাইটের খবর অনুযায়ী চোটের কারণে গোটা মরশুম মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। জানা যাচ্ছে, বুমরাহর চোট এখনও সারেনি। আর তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নিয়ে সেই ক্রীড় ওয়েবসাইট জানিয়েছে, বুমরাহর পিঠের চোট এখনও পুরো সারেনি। শুধু আইপিএল নয়, চলতি বছর বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলে সেই ম্যাচেও খেলা হবে না বলে জানা যাচ্ছে যশপ্রীত বুমরাহর। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য, একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহকে ফিট করে তোলা। চলতি বছর অক্টোবর মাসে দেশের মাটিতে বসতে চলেছে এক দিনের বিশ্বকাপ। তার আগে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আর তাই এখনই মাঠে নামিয়ে বুমরাহর চোটকে আর বাড়াতে চাইছেন না বোর্ডের চিকিৎসকেরা।

জানা যাচ্ছে, বুমরাহ-এর চোট প্রথমে যতটা গুরুতর ভাবা হয়েছিল, বাস্তবে তার থেকেও বেশি। তাই সুস্থ হতে সময় লাগছে তাঁর। গত বছর জুলাই মাসে পিঠে ব‍্যাথার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। সেই শুরু, তারপর থেকে মাঠের বাইরে তিনি। গত বছর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে পাওয়া যায়নি ভারতীয় বোলারকে। গতবছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেওয়া হয়েছিল বুমরাহকে। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাব করছেন তিনি।

আরও পড়ুন:আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ষষ্ঠবার বিশ্বজয় অজিদের

 

 

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে