Thursday, May 14, 2026

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ সিসোদিয়া

Date:

Share post:

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মণীশ সিসোদিয়া। জরুরি ভিত্তিতে এদিনই বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন:আবগারি দুর্নীতি মামলায় ৫ দিনের CBI হেফাজতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

রবিবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতারির পর সোমবার তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হলে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সেই আবেদন মেনে দিল্লি আদালত মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেয়। দিল্লি আদালতের সেই রায়ের পরদিনই বড় পদক্ষেপ করলেন মণীশ সিসোদিয়া।

সিসোদিয়ার গ্রেফতারি একটা ‘নোংরা রাজনীতি’ বলে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ‘রাজনৈতিক প্রতিহিংসার’ কারণেই সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে সরব হয়েছে আম আদমি পার্টি। এমনকি, এই গ্রেফতারির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কাঠগড়ায় তুলেছেন আপ নেতারা। যদিও আপের এই দাবি উড়িয়েছে বিজেপি। যার জেরে আপ এবং বিজেপির সংঘাত চরমে উঠেছে।

 

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...