Monday, March 16, 2026

একাধিক ফোনে বুধ থেকে বন্ধ হোয়াটসঅ্যাপ, তালিকায় আপনি নেই তো!

Date:

Share post:

অত্যাধুনিক ফিচারের সঙ্গে প্রতিনিয়ত নতুন রুপে ধরা দিচ্ছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ(Whatsapp)। এই পরিস্থিতিতে আরও উন্নত হতে থাকা হোয়াটসঅ্যাপ এবার বন্ধ হতে চলেছে পুরানো মডেলের ফোনে। জানা গিয়েছে, আগামী বুধবার থেকে ৪৭ প্রকার পুরানো মডেলের ফোনে অ্যাক্সেস বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই তালিকায় আইফোনের(IPhone) পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েডও(Androed)।

গত ৩১ ডিসেম্বর বিশ্বের বহু পুরানো মডেলের ফোনে অ্যাক্সেস বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। সেই ধারা অব্যাহত রেখে বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই ৪৭ প্রকার ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস। উল্লেখ্য, কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করে না। এজন্য পুরোনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের আপগ্রেড ভার্সন কাজ করে না।

জানা যাচ্ছে, যেসব ডিভাইসে আজ থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে সেগুলি হল, আইফোন ৫, আইফোন ৫সি, স্যামসাং গ্যালাক্সি এসি ২, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড ২য়, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, স্যামসাং গ্যালাক্সি এক্সকাভার২, লেনোভো এ৮২০, এলজি ইনঅ্যাক্ট, এলজি লুসিড ২, এলজি অপটিমাস ৪এক্স এইচডি, এলজি অপটিমাস এফ৩, এলজি অপটিমাস এফ৩কিউ, এলজি অপটিমাস এফ৫, এলজি অপটিমাস এফ৬, এলজি অপটিমাস এফ৭, এলজি অপটিমাস এল২ ২য়, এলজি অপটিমাস এল৩ ২য়, এলজি অপটিমাস এল৩ ২য় ডুয়াল, এলজি অপটিমাস এল৪ ২য়, এলজি অপটিমাস এল৪ ২য় ডুয়াল, এলজি অপটিমাস এল৫, এলজি অপটিমাস এল৫ ডুয়াল, এলজি অপটিমাস এল৫ ২য়, এলজি অপটিমাস এল৭, এলজি অপটিমাস এল৭ ২য়, এলজি অপটিমাস এল৭ ২য় ডুয়াল, এলজি অপটিমাস নিট্রো এইচডি, আর্কোস ৫৩ প্লাটিনাম, গ্রান্ড এস ফ্লেক্স জেডটিই, গ্রান্ড এক্স কোয়াড ভি৯৮৭ জেডটিই, এইচটিসি ডিসাইরি ৫০০, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি১, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি২, হুয়াওয়ে অ্যাসেন্ড জি৭৪০, হুয়াওয়ে অ্যাসেন্ড ম্যাট, হুয়াওয়ে অ্যাসেন্ড পি১, কোয়াড এক্সএল, মিমো জেডটিই ভি৯৫৬, সনি এক্সপেরিয়া এআরসি এস, সনি এক্সপেরিয়া মিরো, সনি এক্সপেরিয়া নিও এল, উইকো সিংক ফাইভ ও উইকো ডার্কনাইট জেডটি।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...