Thursday, May 14, 2026

বিবিসি কাণ্ড: G-20 বৈঠকের আগে ব্রিটেনের বিদেশসচিবকে কড়া বার্তা জয়শংকরের

Date:

Share post:

আগামীকাল দিল্লিতে বসতে চলেছে জি-২০ গোষ্ঠীর বৈঠক(G-20 meeting)। ভারতের প্রতিনিধিত্বে জি-২০র এই বৈঠকে যোগ দিতে দেশে পা রেখেছেন বিশ্বের একাধিক দেশের বিদেশমন্ত্রী ও সচিবরা। তবে সেই বৈঠকের আগেই বিবিসি(BBC) ইস্যুতে ব্রিটেনকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, কোনও সংস্থাকে ভারতে কাজ করতে হলে দেশের আইন মেনে কাজ করতে হবে। কেউই নিয়মের ঊর্ধ্বে নয়।

বৃহস্পতিবার দিল্লির বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই ভারতে উপস্থিত হয়েছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ব্রিটেনের বিদেশসচিব জেমস ক্লেভারলির মতো শীর্ষ স্থানীয়রা। বুধবার ব্রিটেনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানার প্রসঙ্গ তুলে ধরেন ক্লেভারলি। তবে ব্রিটেনের বিদেশসচিবের সঙ্গে কূটনৈতিক সৌজন্যতা বজায় রেখেই কড়া বার্তা দেন জয়শঙ্কর। তিনি স্পষ্ট বলেন, কোনও সংস্থাকে ভারতে কাজ করতে হলে দেশের আইন মেনেই করতে হবে। নিয়মকানুনের ঊর্ধ্বে কেউই নয়।

উল্লেখ্য, বিবিসির (BBC) বিতর্কিত ডকু-সিরিজ ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। শুরু থেকেই বিতর্ক ঘনিয়েছে এই সিরিজকে ঘিরে। যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির (Narendra Modi) সময়কাল। যা নিয়ে বিরোধীরা আক্রমণ করেছে কেন্দ্রকে। এই ঘটনার পরই দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানায় বিতর্ক নতুন মাত্রা পায়। সবমিলিয়ে, এবার জি-২০ বৈঠকে যে বিবিসি কাণ্ডের ছায়া পড়েছে তা স্পষ্ট।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...