Thursday, May 7, 2026

অ্যাডি*নো ভাই*রাস নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামলেন কাউন্সিলর সচিন সিং

Date:

Share post:

অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা পরপর বেড়েই চলেছে রাজ্যে। প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এই সময় কি করা প্রয়োজন, জ্বর হলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। দুদিন আগে মুখ্যমন্ত্রী নবান্নে জরুরি বৈঠক করেন অ্যাডিনো ভাইরাস নিয়ে। সরকারি নির্দেশ জারি করা হয়ছে বর্তমান পরিস্থিতি নিয়ে।

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তার এলাকায় অ্যাডিনো ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি নিয়েছিলেন । রীতিমতো মাইকিং করে বাসিন্দাদের বোঝানো হচ্ছিল কীভাবে এই অ্যাডিনো ভাইরাসের হাত থেকে বাঁচতে হবে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরাও এই সচেতনতা উদ্যোগে শামিল হয়েছিলেন।

রাজ্য স্বাস্থ্য দফতর আগেই জানিয়েছে,
জেলা হাসপাতালে শিশুদের পৃথক OPD চালু করতে । অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ক্লিনিক ২৪ ঘন্টা খোলা রাখতে বলা হয়েছে। এছাড়াও ভেন্টিলেটার থেকে অক্সিজেন চিকিৎসার সরঞ্জাম মজুত রাখতে বলা হয়েছে।

 

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...