Thursday, May 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা। ২০২৪ অবধি তাঁর সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। অবশেষে জল্পনার অবসান। আরও এক মরশুম ইস্টবেঙ্গলে খেলবেন ব্রাজিলীয় গোল মেশিন। এই ব্রাজিলীয় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়াল লাল-হলুদ।

২) শনিবার আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশা ম‍্যাচই ফাইনাল ম‍্যাচ, শনিবার ম‍্যাচের আগে এমনটাই বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো।

৩) বাঙালির কাছে ডার্বির আবেগ কেমন তা বোঝেন প্রীতম কোটাল। মোহনবাগান অধিনায়ক ও ডার্বির থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ওড়িশা ম্যাচকে। ওড়িশা ম‍্যাচ নিয়ে প্রীতম বলেন, “এই ম্যাচটা হারলে সব শেষ।

৪) মহিলা প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। টুইট করে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ। যেখানে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, একটি বাঘকে সাজানো হয়েছে মহিলা ব্যাটার।

৫) সন্তোষ ট্রফির দুটি সেমিফাইনাল আয়োজিত হল সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। লোক হয়নি মাঠে। যা চিন্তায় ফেলেছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে। আর এই লোক না হওয়ার জন‍্য এআইএফএফ সভাপতি দায়ী করলেন বাংলা এবং কেরলের নক আউটে উঠতে না পারাকে।

৬) ইন্দোরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় দিন সকালে পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরেই কপিল দেবকে ছাপিয়ে যান অশ্বিন।

আরও পড়ুন:সৌদিতে সন্তোষ ট্রফির সেমিফাইনালে নেই দর্শক, বাংলা না থাকায় ক্ষতি, বললেন এআইএফএফ সভাপতি

 

 

 

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...