Thursday, May 7, 2026

ম‍্যাচ হারের কারণ হিসাবে ব‍্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন রোহিত

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর তৃতীয় টেস্টে জয় পেল অস্ট্রেলিয়া। শুক্রবার ভারতকে ৯ উইকেটে হারাল স্টিভ স্মিথের দল। জয়ের ফলে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। এদিকে এই হারের ফলে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচ শেষে দুষলেন ব‍্যাটিং- লাইনকেই। বললেন, দুই ইনিংসেই ভাল ব্যাট করতে না পারার খেসারত দিতে হল দলকে।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমাদের শুরুটা একদম ভাল হয়নি। প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে পারিনি আমরা। এই পিচে ৮০-৯০ রানের লিড অনেক বেশি। আমরা জানতাম, লড়াইয়ে থাকতে হলে দ্বিতীয় ইনিংসে ভাল খেলতে হবে। কিন্তু সেটাও পারলাম না। দ্বিতীয় ইনিংসেও রান এল না। সব ঘেঁটে গেল।”

ইন্দোরের পিচ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে মাথা ঘামাচ্ছেন না রোহিত। তাঁর মতে ভালো খেলতে না পারলে ম‍্যাচ জেতা সহজ হবে না। তিনি বলেন,” আমাদের একটা বিষয় বুঝতে হবে যে পিচ যেমনই হোক না কেন, ভাল না খেললে জেতা যাবে না। কঠিন পিচে খেললে একটু সাহস দেখাতে হয়। রান করার জন্য ভাল পরিকল্পনা করতে হয়। তারপরে সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়। সেটাই আমরা করতে পারিনি। তাই হারতে হয়েছে।”

আরও পড়ুন:সিরিজে ফিরল অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্টে ভারতকে হারাল ৯ উইকেটে

 

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...