Wednesday, May 6, 2026

এবার আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল!

Date:

Share post:

প্রাথমিক, নবম-দশম এর পর এবার  আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল প্রকাশ্যে! চলতি সপ্তাহেই আদালতে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানাবে, এসএসসির ওয়েবসাইটে থাকা নম্বরের সঙ্গে মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর নম্বরে ফারাক।অথচ এই মেধা তালিকার ভিত্তিতেই নিয়োগের কথা ছিল।আদালতের নির্দেশে তালিকা খতিয়ে দেখতেই প্রকাশ্যে এল গরমিল।

কী দেখা গেল ?  সেখানেও মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর খাতা ও স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের নম্বরে ! এসএসসি সূত্রে জানা গিয়েছে, ১৪ হাজার মেধা তালিকা তৈরি হয়েছিল। সেই মেধা তালিকাতেই রয়েছে এমন বহু প্রার্থীর নাম। যদিও এখনও পর্যন্ত আপার প্রাইমারিতে কোনও নিয়োগ হয়নি। এই মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগ হওয়ার কথা ছিল। ২০১১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগে জন্য। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার আগে পরীক্ষা করতে গিয়েই ধরা পড়েছে এই গরমিল।

আসলে দীর্ঘ আট বছর ধরে চলছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। যেভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তাতে আপার প্রাইমারি নিয়ে বাড়তি সতর্ক এসএসসি।প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার আগে বেশ কয়েক দফা পরীক্ষা করতে সময় নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিশেষত একাডেমিক স্কোর, টেটের প্রাপ্ত নম্বরের নিরিখে আরও কয়েক দফা চেকিং করেছে কমিশন।

এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশে মেধাতালিকা বাতিল করে নতুনভাবে প্রসেসিং শুরু হয়। আদালত নির্দেশ দেয় ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু কমিশনের নানান জটিলতায় তা করা সম্ভব হয়নি।এবার ফের ওএমআর শিটে গরমিল মেলায় সেই প্রক্রিয়া বিশ বাঁও জলে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...