Saturday, June 20, 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে তল্লাশি চালিয়ে সাঁইথিয়া থেকে বো*মা উদ্ধার পুলিশের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার করল পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের সাঁইথিয়া ব্লকের একাধিক গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে পাঁচটি ড্রাম ভর্তি শতাধিক বোমা উদ্ধার করেছে পুলিশ।কী কারণে বোমাগুল্ মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন:বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মাথাভাঙায় আহত বালক
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে সাঁইথিয়া এলাকার একাধিক গ্রামের বিভিন্ন কালভার্টের নিচে,পুকুর পার ও জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। তাতেই মোট পাঁচটি ড্রাম ভর্তি শতাধিক বোমা উদ্ধার করেছে তারা।উদ্ধার করা হয়েছে প্রায় ২ কেজি বোমা তৈরির মশলার।


পাশাপাশি এদিন রাতেই বাতাসপুর এলাকা থেকে এক ব্যাক্তিকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তার কাছ থেকে দুটি মাস্কেট, দুটি ওয়ান শর্টার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই সব কিছু বিক্রি করার উদ্দেশ্যে এনেছিল ধৃত ব্যক্তি। এছাড়াও সদাইপুর থানা এলাকায় প্রচুর মাদক উদ্ধার হয়েছে। সেগুলিও বিক্রি করা হত বলেই খবর। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...