Wednesday, May 6, 2026

বাতিল হওয়া কলকাতা হকি ডার্বি হতে চলেছে ৯ মার্চ

Date:

Share post:

বাতিল হয়ে যাওয়া কলকাতা হকি ডার্বি হতে চলেছে ৯ মার্চ। বিকেল ৪ টে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে হতে চলেছে এই ম‍্যাচ। এদিন এমনটাই জানাল হকি বেঙ্গল। ১৯ ফেব্রুয়ারি হকির ডার্বি নিয়ে উত্তাল হয়েছিল কলকাতা ময়দান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মারামারিতে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল হকির ডার্বির ম্যাচ। পরে সমর্থকদের বের করে দিয়ে ম্যাচ শুরু হলেও, আলোর অভাবে ম্যাচ আর আয়োজন করা যায়নি। সেই ম‍্যাচই বৃহস্পতিবার আবারও আয়োজন করার কথা জানিয়ে দিল হকি বেঙ্গল।

এদিন হকি বেঙ্গলের তরফে বলা হয়, ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় মোহনবাগান। প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল না পেলেও দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল পেয়ে যায় মোহনবাগান। নীতিশ নিউপেনের গোলে এগিয়ে যায় তারা। এরপরও ম্যাচ ৩০ মিনিট অবধি অর্থাৎ দুটি কোয়ার্টার খেলা হয়েছিল। ৯ মার্চ সেই ৩০ মিনিটের পর থেকেই এই ম্যাচ শুরু হতে পারে। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার খেলা হবে। অর্থাৎ ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে মোহনবাগান।

এদিকে কোনও দলের সমর্থকই এই ম্যাচে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে বাংলার হকি নিয়ামক সংস্থা। হকি বেঙ্গলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বিকেল চারটের সময় মহামেডান মাঠেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এই ম্যাচ নিয়ে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে থাকতে পারবেন না কোনও দর্শক।

আরও পড়ুন:মিলিটাও’র আত্মঘাতী গোল, কোপা দেল রে-র সেমিফাইনালের প্ৰথম পর্বে বার্সার কাছে হার রিয়ালের


 

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...