Wednesday, May 6, 2026

‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না ভুবন বাদ্যকর !

Date:

Share post:

‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তাকে নিয়ে কম হইচই হয়নি।অথচ সেই ভুবনের এখন দিন কাটছে বহু কষ্টে। তার দাবি, পড়ালেখা না জানায় প্রতারিত হয়েছেন তিনি।‘কাঁচা বাদাম’ নামের গানটি গেয়ে সাধারণ বাদাম বিক্রেতা থেকে তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন লাখ টাকার মালিক। দোতলা কোঠাবাড়িও তৈরি করেন। তবে হঠাৎ করেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সম্প্রতি সংবাদমাধ্যমে অকপটে নিজের দুরাবস্থার কথা জানান ভুবন বাদ্যকর। তার দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি। কপিরাইটের ফাঁদে এখন নাকি তিনি ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না!ভুবন বাদ্যকর বলেন,‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোনও জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে’।

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ভুবন। তিনি বলেন, আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।‘বাদাম কাকু’র অজান্তেই তাঁর গানের কপিরাইট কিনেছে অন্যজন, তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। সবমিলিয়ে আতঙ্কে দিন কাটছে ‘বাদাম কাকু’র।

 

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...