Wednesday, May 6, 2026

স্বাভাবিক নয় আমাদের সম্পর্ক: চিনের বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা জয়শঙ্করের

Date:

Share post:

রাজধানী দিল্লিতে চলছে জি-২০(G-20) সম্মেলন। সেই বৈঠকেই উপস্থিত হয়েছে বিশ্বের তাবড় তাবড় নেতৃত্বরা। উপস্থিত হয়েছেন চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংও(King Gangh)। বৃহস্পতিবার চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে এস জয়শঙ্কর(S Jayshankar) স্পষ্ট জানালেন, “ভারত-চিন সম্পর্ক এখনও স্বাভাবিক নয়।”

ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের উন্নতির পক্ষে সওয়াল করেছিলেন কিন গ্যাং। বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিটের একটি বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এখানেই চিনের বিদেশমন্ত্রীকে সরাসরি জয়শঙ্কর বলেন, “ভারত চিন সম্পর্ক এখনও স্বাভাবিক নয়।” এই বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন, “চিনের বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এটাই ছিল তাঁর সঙ্গে আমার প্রথম বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতিই ছিল আজকের আলোচনায় বিষয়। বৈঠকে স্থির হয়েছে, আসল সমস্যাগুলি নিয়ে খোলাখুলি ভাবে, কোনও দ্বিধা ছাড়াই আলোচনা করতে হবে। আমাদের আলোচনার মূল লক্ষ্য সীমান্তে শান্তি ফেরানো।”

উল্লেখ্য, লাদাখের গালওয়ান উপত্যকার ২০২০-র জুনের রক্তাক্ত স্মৃতি এখনও ফিকে হয়নি। প্যাংগং হ্রদের উত্তর প্রান্ত, দেপসাং উপত্যকা-সহ কয়েকটি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে আসা চিনা ফৌজ এখনও ঘাঁটি গেড়ে বসে আছে বলে অভিযোগ। তা নিয়ে দফায় দফায় চলছে দুই দেশের সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকও। তারই মধ্যে গত বছর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে টহলদার ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে চিনা ফৌজ। এই আবহে ২০১৯ সালের পর ভারত সফরে এসেছেন চিনের বিদেশমন্ত্রী। সেখানেই গ্যাংকে স্পষ্ট বার্তা দিলেন জয়শঙ্কর।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...